ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অনলাইন জুয়ার শিকার, যুবকের মর্মান্তিক মৃত্যু

আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮ বার পঠিত

আরিফুল ইসলাম,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার ফলে আর্থিকভাবে নিঃস্ব হয়ে মমিনুল ইসলাম (২৮) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের গনেশপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত মমিনুল ঐ গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
‎জানা যায়, মমিনুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানকালে অনলাইন জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এতে তিনি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে অবস্থানকালে পরিবারের অগোচরে তিনি নিজের শয়নকক্ষে জমিতে দেওয়া বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
‎পরিবারের লোকজন তাকে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতাল জয়পুরহাটে রেফার্ড করেন। সেখানে অবস্থার অবনতি হলে মমিনুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়।
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অনলাইন জুয়ার শিকার, যুবকের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬