ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বিশুদ্ধ খাদ্য আদালত :
বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে জরিমানা-কারাদন্ড

রুবেল আহমেদ, মৌলভীবাজার, সিলেট
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯২ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার, সিলেট: বিশুদ্ধ খাদ্য আদালতে “বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পরিপ্রেক্ষিতে, এ দন্ড ও জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী-২০২৬ইং, মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন। জানা গেছে- বিগত ২৮/০৮/২০২৫ইং, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজার এ মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী শেষে গত ২৩ ফেব্রুয়ারী এর রায় প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে, বাংলাদেশ নিরপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজার জেলা কার্যালয় এর অফিসার (অ.দা.) মো: শাকিব হোসাইন সত্যতা স্বীকার করে বলেন- হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার, মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।





















