ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পৌর বিএনপি ৯নং ওয়ার্ড কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৮ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, রাত ৮ ঘটিকায় জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার পৌর শাখা’র ৯নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার পৌর বিএনপি আহবায়ক কমিটি’র (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) যুগ্ম আহবায়ক, মৌলভীবাজার পৌর বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সদ্য সাবেক অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি ও মৌলভীবাজার পৌর বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য এবং মৌলভীবাজার পৌরসভা’র ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য মতিন বকস্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং মৌলভীবাজার পৌরসভা’র সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন- মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ দেড়যুগ পর মুক্ত আকাশে সভা-সমাবেশ করতে পারছে। এই দেশের মানুষ দীর্ঘ একটি কঠিনতম সময় অত্যাচার, নির্যাতন, খুম, গুম, দ্রব্যমূল্যের অ-স্বাভাবিকতা, সাধারন জনগনের অভাব-অনটন বিশেষ করে এই রাষ্ট্রের জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে এই দেশের সর্বোচ্চ রাষ্ট্রদ্রোহ অপরাধ নিশি রাতের নির্লজ্জ নির্বাচন দেখিয়ে অবৈধভাবে স্বৈরতন্ত্র কায়েম করে।
১৭ বছর বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে, আন্দোলন দমন করতে বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দী করে রাখা হয়, জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তীতে ১ দফা নির্বাচন বয়কট শুরু হয়ে গেলো কোটা আন্দোলন বিরোধী দলের মতে নির্যাতন নিপীড়ন গণহত্যার শুরু করলো হাসিনা ও তার সন্ত্রাসী সংগঠন এবং পেটোয়া সরকারি বাহিনী। ছাত্রদের সাথে নেমে গেলো অভিভাবক, সাধারন জনগন, বিএনপি সহ স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হলো বাংলাদেশের ইতিহাসের ঘৃণতম স্বৈরাচার আওয়ামীলীগ সরকার, দেশে ছেড়ে পালাতে হলো খুনি হাসিনাকে।
মৌলভীবাজার জেলা বিএনপি’র দীর্ঘদিনের জটিলতা সমাধানে ৪ নভেম্বর ২০২৪ইং গঠন হলো ৩২ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। আহ্বায়ক করা হলো জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জনাব মোঃ ফয়জুল করিম ময়ূন-কো। ৭টি উপজেলা ও ৫টি পৌরসভা’র কর্মী সভা সকলে একসাথে কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের উপস্থিতে সম্পন্ন হয়, হঠাৎ করে ৩১ আগষ্ট এক জন ব্যক্তিকে সদস্য সচিব পদ-মর্যাদায় নিয়োগ দিলো কেন্দ্রীয় বিএনপি। ঐ দিন থেকে জেলা বিএনপিতে নেমে আসলো কালো মেঘ, নষ্ট হয়ে গেল চলমান সকল কার্যক্রম, ৩২ জন সদস্যের মধ্যে ২২ জন জেলা বিএনপি নেতা অনাস্থা প্রস্তাব সহ সকল ঘটনার বিবরণ সহ চিঠি দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। আমার কথা হলো ছোট-খাটো সমস্যা ছাড়া সবকিছু ঠিকঠাক মতো চলছিলো কিন্তু হঠাৎ জেলা বিএনপি আহ্বায়ক ও কমিটি’র সদস্যদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়া কেন এই ঘটনা ঘটানো হলো? কারা চেয়ারম্যান সাহেবকে সত্য গোপন করে মৌলভীবাজার নতুন উজ্জীবিত বিএনপিকে নষ্ট করা হলো, আপনি কার স্বার্থে-কেন করলেন? ইনশাআল্লাহ একদিন এই জবাব নেতার কাছে দিতে হবে। জেলা বিএনপি’র আহ্বায়ক মহোদয় আপনি সন্মানিত রাজনৈতিক ব্যক্তি, দলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করার নৈতিক দায়িত্ব আপনার, কঠোর হাতে শক্ত সাংগঠনিক সিদ্ধান্ত নিন, দলকে রক্ষা করুন।
বিশেষ অতিথি স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন- রাজনীতির প্রতিহিংসায় আমাকে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ সশস্ত্র সন্ত্রাসীরা, আমার বাচ্চা ও পরিবারের সদস্যদের সামনে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে আমি মৃত্যুর কোল থেকে ফিরে আসি আপনাদের দোয়ায়, এদের সকলের বিচার এখনো বাকি আছে।
মৌলভীবাজার পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি দেখে রীতিমতো অবাক হলাম, বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা সক্রিয়ভাবে পৌর বিএনপি এবং ওয়ার্ড বিএনপি নেতৃত্ব দিয়েছেন ঐ সকল নেতাকর্মীদের কে বাদ দিয়ে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং ৫ আগস্টের পরবর্তী সক্রিয় হওয়া ব্যক্তিদের কে আহবায়ক কমিটি’র নেতৃত্বে এবং সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে! ১৭ বছর এত ত্যাগ হত্যা, গুন-খুন অত্যাচার নির্যাতন ত্যাগের পর দলকে সু-সংগঠিত করার নমুনা যদি এই হয় তাহলে তো রাজনৈতিক ভবিষ্যৎ আলামত খুবই জটিল এবং আতংকের।
আমি অনুরোধ করছি জেলা বিএনপি’র আহবায়ক সাহেব, সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্র থেকে সাংগঠনিক টিমের সকল নেতৃবৃন্দকে তারেক রহমানের বির্নিমান বাংলাদেশ গড়তে বিগত দিনের ত্যাগি নিবেদিত যোগ্য নেতাকে নেতৃত্বের মাধ্যমে আগামীর জন্য সুসংগঠিত করুন। বিগত আন্দোলনে ও নির্বাচনে নিবেদিতোরাই প্রকৃত নেতা এর থেকে আর বড় প্রমাণ আর কি হতে পারে।
বিশেষ অতিথি জনাব সেলিম মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন- আলহামদুলিল্লাহ্ আজ আমরা স্বাধীন। আমরা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামীর বাংলাদেশ গঠন করতে বদ্ধপরিক। আমরা এই দেশে সাধারণ জনগণের ভোটাধিকার আদায়ে সংগ্রাম করেছি ইনশাআল্লাহ্ দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
সভাপতি মনোয়ার আহমেদ রহমান বলেন- মহান স্বাধীনতা, ভাষা আন্দোলন, গেল ২৪’এর গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে শ্রদ্ধা সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভাষা সৈনিক সাবেক অর্থ মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, উনার বাবা পৌরসভা’র সর্বজন শ্রদ্ধেয় স্বনামধন্য সাবেক নির্বাচিত চেয়ারম্যান মরহুম সাজ্জাদুর রহমান পুতুল, এই ওয়ার্ডের প্রবীণ চেয়ারম্যান মরহুম এরশাদ মিয়া ও উনার সন্তান বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মরহুম আব্দুর নুর সহ সকল বিএনপি নেতাদের।
বিগত ২০১৮ নির্বাচনে পৌরসভা’র ৯টি ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র এই ওয়ার্ডে আওয়ামীলীগ ও আওয়ামী পুলিশ ভোট সেন্টার দখল করতে পারে নাই আপনাদের প্রতিরোধে। আমি বিশ্বাস করি বিগত আওয়ামীলীগ নির্বাচনে, পৌর নির্বাচনে, ডামি নির্বাচনে যে সকল ব্যক্তি সক্রিয় ভূমিকা করে নৌকার অগণতান্ত্রিক মেয়র এমপিদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো দোসরদের কে প্রতিহত করবেন। এই সকল দালাল বাটপারদের বিএনপিতে পূনর্বাসন হবে না ইনশাআল্লাহ্।
তিনি বলেন আগামীর বিনির্মান বাংলাদেশ গঠন করতে ৩১ দফার বাস্তবায়ন অপরিহার্য, আমরা ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিবো এই কমিটি গণতান্ত্রিক উপায়ে সন্মেলন ও কাউন্সিল এর মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন।
মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল মছব্বির, মইদ মিয়া, সুফিয়ান আহমেদ, আলীক মিয়া, শেখ আব্দুল মছব্বির, মহিদুল ইসলাম বাবলু, শেখ আব্দুস সালাম, শাহাবুদ্দিন আহমদ, শেখ কামাল আহমদ, সাজ্জাদুর রহমান সজ্জাদ সহ প্রমুখ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য বদরুল আলম নোমান, সদস্য সহিদ আহমদ জুনেদ, সদস্য রুনু আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সদ্য সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ আজাদ, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহমুদুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আমিনুর রশীদ, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিবুল হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ শাহান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, সুয়েব আহমদ, শাহ মাহফুজ, আহমদ সাহান, নিয়াজ আহমদ, মোঃ খসরু প্রমুখ।





















