ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১৯ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১২৭ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। অথৈর দাবি, দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা তাকে সবার সামনে অকারণে মারধর করেন।মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নিকটস্থ মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিনেত্রী অথৈ।

পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে এমন অনাকাঙিক্ষত ঘটনা ঘটে। মানিকগঞ্জে চলছিল নাটকটির শুটিং। সেটে হঠাৎই সহশিল্পীকে অকারণে শারীরিকভাবে সজোরে আঘাত করেন তিশা।

ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ অঝোরে কেঁদে কেঁদে বলেন, ‘আমি এভাবে কখনো লাইভে আসি না। আমার সাথে যা ঘটেছে আমার মনে হয় সবাইকে জানানো উচিত। আজ মানিকগঞ্জে আমার প্রথম শুটিং ছিল। শুটিংয়ে স্ক্রিপ্টের বাইরেই তিশা আপু মারধর করেন। আমাকে সজোরে খামচি দেয়া হয়, এতে আমার হাত ছুলে রক্ত বের হচ্ছে।’

অথৈ আরও বলেন, ‘স্ক্রিপ্টে উনাকে আমার একটা থাপ্পর মারার দৃশ্য ছিল। আমি টেকনিক্যালি ওনাকে আস্তে করেই থাপ্পর মারি। কিন্তু এরপরই তিনি এমনভাবে আমাকে জোরে জোরে গালের মধ্যে চড় মারতে থাকে যে আমার চোখ মুখ ফুলে গেছে। যাই হোক আমি ঢাকায় চলে যাচ্ছি। শুটিংয়ের সিকিউরিটিকে আমি বিষয়টি জানাবো বলে ঠিক করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

মূলত ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে।

অভিনেত্রী সামিয়া অথৈ বলেন, প্রথম দিনের শুটিং ছিল। তিশা আপুর জন্য একটি সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি সেটি গ্রহণ করেনি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল- তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি, এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম, তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে- ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।

সামিয়া অথৈ বলেন, তিশা আপু শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে জবাবে তিনি বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটি এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা তা জানি না আমি।

প্রসঙ্গত, ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি। এদিকে অভিযুক্ত তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০১:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬