ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

‎জয়পুরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৮৯ বার পঠিত

আরিফুল ইসলাম, জয়পুরহাট: ‎জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার খাসবাগুড়ী (জিয়ার মোড়) এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে শিশুটি প্রতিবেশী এক শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত মো. আব্দুল গফুর (৫০) কৌশলে শিশুটিকে কোলে করে নিজের বাড়ির গোয়াল ঘরে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা যাচাই করেছি। ভিকটিমের বাবা ছাবিরুল ইসলাম এজাহার করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।
‎‎ওসি আরও জানান, শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

‎জয়পুরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬