ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
৮০-বছরের বৃদ্ধকে পিটিয়ে জখম,পরিবারে শ্লীলতাহানীর অভিযোগ

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১২৭ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের বসতবাড়িতে ঢুকে হামলা, মারধর ও নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নামাজখালী গ্রামের বাসিন্দা মো. মোস্তফা কামাল (৪৬) গত ৪ মার্চ বুধবার বিকেলে নিজ বাড়ির বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধ ও একটি শিশুকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল মতিন সরকার (৪৫), তার স্ত্রী রিতা বেগম (৪০) এবং সুজা মিয়া (৪০) দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাঁশের লাঠি, বাঁশের বাং, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মোস্তফা কামালকে গুরুতর আহত করে। একপর্যায়ে আব্দুল মতিন সরকার বাঁশের বাং দিয়ে তার মাথায় আঘাত করলে সেটি নাকে লেগে রক্তাক্ত জখম হয়।
ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা সাইদুর রহমানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ডান হাতের কব্জির নিচে ও কনিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত লাগে এবং বাম চোখেও জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
এ সময় পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মোস্তফা কামালের স্ত্রী কহিনুর বেগম ও মেয়ে কবিতাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তাদের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে এবং পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী করে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা আবারও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহতদের দ্রুত সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





















