ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু

আল-আমিন হোসেন
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১২৫ বার পঠিত

আল-আমিন হোসেন: ফ্যাশন সচেতন ও রুচিশীল ক্রেতাদের বিপুল উপস্থিতিতে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে চলছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসব। আনুষ্ঠানিকভাবে গত ১৩ মার্চ উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। আয়োজন ঘিরে এই সুবিশাল স্টোরে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এই বিশেষ ‘গ্র্যান্ড ওপেনিং’ উৎসবের মূল লক্ষ্য হলো আধুনিক ও রুচিশীল ক্রেতাদের সামনে অনন্য ও লাক্সারি রিটেইল অভিজ্ঞতা তুলে ধরা। একটি ফ্ল্যাগশিপ স্টোর হিসেবে এটি কেবল কেনাকাটার জন্য নয়, বরং রুচিশীল ক্রেতাদের জন্য শৈল্পিক অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয়ে সাজানো এই স্টোরে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ইন-স্টোর সারপ্রাইজ।
আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ কালেকশন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিটি বিভাগ এমনভাবে সাজানো হয়েছে যেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের কালেকশন ঘুরে দেখতে পারেন।
এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, “বনশ্রী এলাকার ক্রেতাদের পক্ষ থেকে আমরা যে অভাবনীয় সাড়া পাচ্ছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ক্রেতাদের জন্য আভিজাত্য আর আন্তর্জাতিক মানের রিটেইল কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই গ্র্যান্ড ওপেনিং উৎসবের মাধ্যমে আমরা ফ্যাশনপ্রেমীদের সাথে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পেরেছি।”
আগামী ১৭ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী এই বিশেষ উৎসব সকলের জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে নিয়মিত সময়ে সেবা প্রদান করবে স্টোরটি। সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ বনশ্রীতে এই ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধন ইল্লিয়ীনের পথচলায় একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।
আরও পড়ুন:
আল-আমিন হোসেন























