ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মৌলভীবাজারে....
আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই প্রাইভেটকার উদ্ধার

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৭৭ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গত ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগী ফাহিম মিয়া তার নিজস্ব টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। পরদিন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। পরবর্তীতে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১,৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা এবং ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে মৌলভীবাজার ডিবি গাড়ি উদ্ধারে কাজ শুরু করে।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে গত ২৬ মার্চ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে চক্রের ৩ সদস্য—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত করে এবং গাড়িটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





















