ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

জুয়ার আসরে অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

রুবেল আহমেদ, মৌলভীবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৬৬ বার পঠিত
রুবেল আহমেদ, মৌলভীবাজার:  মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় তাসের মাধ্যমে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের প্যাকেটসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। শেরপুরের আবাসিক এলাকায় ঈদগাহ রোডস্থ পিয়ারা মঞ্জিলের নিচতলায় এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ রাব্বানি (৪০), বাবুল মিয়া (৪০), আবুল কালাম (৪০), জুয়েল মিয়া (৪০), সাইফ উদ্দিন (৩০), লিটন (৫০) ও মকবুল মিয়া (৩৮)। তাদের সকলের বাড়ি মৌলভীবাজার জেলার নতুনবস্তি এলাকায়।
এ সময় তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস (প্রতিটিতে ৫২টি করে), নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জুয়ার আসরে অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬