ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
এলাকায় শোক

গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৫৬ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:  ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. আলিফ (১৫)-এর মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকার গাবখান নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জের একটি মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। তবে সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় আলিফ।
নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে তিনদিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এলাকায় শোক

গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১২:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬