ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ঈদ পরবর্তী নৈরাজ্য
কাঁঠালিয়ায় বাসে অতিরিক্ত ভাড়া, যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৫৬ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ঢাকা–বরিশাল–কাঁঠালিয়া–আমুয়া রুটে চলাচলকারী ‘বরিশাল এক্সপ্রেস’ পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত বাস থেকে যাত্রী ফেলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ঈদ পরবর্তী সময়ে নির্ধারিত ৬০০ থেকে ৭০০ টাকার ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১১০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একই সঙ্গে টিকিট কেটে আসন না দেওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, তিনি ১১০০ টাকায় টিকিট সংগ্রহ করে তালতলা বাজার থেকে বাসে উঠতে গেলে বাসটি না থামায় চলন্ত অবস্থায় উঠতে বাধ্য হন। এ সময় সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রুটে অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।



















