ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৯২ বার পঠিত

হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া): বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। অভিযানে মাদক সংরক্ষণের দায়ে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১) মোঃ মন্টু মিয়া (২৭), পিতা- মোঃ আলী হোসেন ব্যাপারী এবং ২) মোঃ শাকিল ইসলাম (২২), পিতা- মোহাম্মদ রবিউল ইসলাম, উভয় সাং- কলসদহ, থানা- সোনাতলা, জেলা- বগুড়া—কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া একই অভিযোগে ৩) মোহাম্মদ রাব্বি হাসান (১৯), পিতা- মোঃ রঞ্জু মিয়া, সাং- কলসদহ, থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





















