ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
কাঁঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘দানব’ খটক মাছ, নিলামে বিক্রি আড়াই লাখ টাকা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৬৮ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামে পরিচিত), যার ওজন আনুমানিক ২৫ মণ। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে মাছটি আমুয়া মৎস্য বন্দরে নিলামে তোলা হলে আড়াই লাখ টাকায় বিক্রি হয়।
জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে ট্রলারে করে নিয়ে আসেন। পরে সেটি টমটম গাড়িতে করে আমুয়া মৎস্য বন্দরে আনা হলে বিশাল আকৃতির এই মাছটি দেখতে ভিড় জমায় শত শত মানুষ। স্থানীয়দের কাছে ‘বঙ্গোপসাগরের দানব’ নামে পরিচিত এই মাছটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
স্থানীয় জেলেরা জানান, কাঁঠালিয়া উপজেলা থেকে বঙ্গোপসাগরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত গভীর সমুদ্রে মাছ ধরতে যান। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মাছটি নিলামে কিনে নেন আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই সরদার। তিনি জানান, “এত বড় মাছ অনেকদিন পর পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়তেই মানুষ ভিড় করে। মাছটি বেশি দামে বিক্রির আশায় পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে নেওয়া হচ্ছে। পরে টুকরো করে বিক্রি করা হবে।”
এ ঘটনায় স্থানীয় মাছ বাজারে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জেলেদের মাঝে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।



















