ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা

নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২-মন জাটকা জব্দ,জরিমানা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৫৫ বার পঠিত
আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:  ঝালকাঠীর নলছিটি উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সময়ে আহরিত ৪২ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিভিন্ন নদী থেকে অবৈধভাবে আহরিত এসব জাটকা রাজধানীতে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।
পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২-মন জাটকা জব্দ,জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬