ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
দাওয়াতে যাওয়ার পথে রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৭২ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় দাওয়াতে যাওয়ার পথে মিলন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী রোজিনার সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
স্বজনদের দাবি, শনিবার দুপুরে পাশের একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার সময় ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে মিলনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। অভিযোগ করা হয়েছে, মিলনের শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহতের স্ত্রী রোজিনা অভিযোগ অস্বীকার করে বলেন, মিলনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির শত্রুতা ছিল, তার পরিবারের কেউ এ ঘটনায় জড়িত নয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















