ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
হামের প্রাদুর্ভাব রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৫৩ বার পঠিত

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি: দেশে হামের বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার, স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (৫ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. জিয়াউদ্দিন বলেন, অতীতে বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছিল। তবে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, টিকা সংগ্রহে ধীরগতি এবং মাঠপর্যায়ে কার্যক্রমের ঘাটতির কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, একটি শিশুর মৃত্যুও জাতির জন্য লজ্জাজনক। তাই এ সংকট কাটিয়ে উঠতে হলে সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা জরুরি।
তিনি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে ভ্যাকসিন সংগ্রহ, সরবরাহ ও বিতরণ কার্যক্রম জোরদার করেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকারভিত্তিতে টিকাদান এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















