ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

রুবেল আহমেদ, মৌলভীবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৬৮ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার: সোমবার ০৬ এপ্রিল, ২০২৬, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”, ও “গড়বো ক্রীড়ায় সেতু, বন্ধন করবো বাধা দূরীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব বিষয়ক আলোচনাও সভায় অনুষ্ঠিত হয়।
এছাড়া, সকাল ১০:০০ টায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ জনাব মোঃ আমিনুল হক ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্টরা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
উক্ত সকল কর্মসূচির আয়োজন করেন জেলা প্রশাসন, মৌলভীবাজার।





















