ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২০ মে ২০২৬
তাজা খবর
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৪৯ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্ট ইউনিট।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠন দুটির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
এসময় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার লিটন ও অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার ও জিয়াউল ইসলাম জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এসময় ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম প্রশাসকের হাতে পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তির চিঠি তুলে দেন।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতে তিনি সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানবতার সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যেকোনো দুর্যোগে দ্রুত উপস্থিত থেকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করে ঝালকাঠি ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।




















