, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নীলফামারীতে বর্ণ দিয়ে সাজানো বিদ্যালয়টি যেন পাঠ্য বই

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১২৭ বার পঠিত
সরকার সালাউদ্দীন সুমন, বিশেষ প্রতিনিধি (নীলফামারী) : বর্ণমালা, ছন্দ, কবিতা আর প্রাকৃতিক দৃশ্যে সাজানো হয়েছে বিদ্যালয়টি। বিষয়ভিত্তিক ও নান্দনিক ছোঁয়ায় বিদ্যালয়টির দেয়াল গুলো হয়ে উঠেছে পাঠ্য বই। শিশুরা বিদ্যাল মাঠে খেলতে গিয়ে দেয়ালে আঁকা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কবিতা,ছড়া,ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর, বিভিন্ন পশু পাখির ছবি, ও গ্রামীণ চিত্রের সাথে পরিচিত হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামার পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী
প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে, সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৭৮ টি প্রাথমিক বিদ্যালয় কে তিনটি ক্লাসটারে ভাগ করা হয়েছে। ক্লাসটার গুলোর নাম রাখা হয়েছে পূর্ব বদলাগাড়ি, কামারপুকুর ও রামকৃষ্ণ। এর মধ্যে কামারপুকুর ক্লাসটারের শহর ও গ্রামের প্রতিটি বিদ্যালয় নতুন রুপে সাজানো হয়েছে। দেয়ালে লেখা রয়েছে আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল, স্বপ্ন দেখতে শেখো। কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবেনা। আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই কেন,আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন এ ধরনের নানান উপদেশ ও নীতি কথা।
এ বিষয়ে জানতে চাইলে ক্লাসটারের তদারকি ও সরকারি শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা বলেন,শিক্ষার্থীদের নান্দনিক শিক্ষা দিতেই প্রাক প্রাথমিকের শ্রেণী কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া আইসিটি কক্ষ বিদ্যালয় সজ্জিত করন কাজটি চলমান রয়েছে। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাজেট নিয়ে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন সরকার জানান,শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় এসব করা সম্ভব হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে চলতি বছর রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে আমাকে নির্বাচিত করে।
আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

নীলফামারীতে বর্ণ দিয়ে সাজানো বিদ্যালয়টি যেন পাঠ্য বই

সর্বশেষ : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪