, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বিমান বাহিনীর ৫২তম বিমানসেনার ট্রেনিং সমাপনী অনুষ্টিত 

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১০:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১১৮ বার পঠিত

তিমির বনিক

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী স্টেশনে রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাষ্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

বিমানবাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৩৯৯ জন (পুরুষ ৩৭৮ জন এবং মহিলা ২১ জন) রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মো: মিজানুর রহমান ও এসি-২ মো: সুমন মিয়া যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মেহেদী হাসান শুভ সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে বিমান বাহিনীর প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, বাংলাদেশ বিমান স্টেশন শমশেরনগর এর স্টেশন কমান্ডার এয়ার কমডোর মোহাম্মদ মুলতাকুর রহমান, বিএসপি, বিপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং রিক্রুটস ট্রেনিং স্কুল এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো: খায়রুল বাশার.পিএসসি তাঁকে স্বাগত জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

বিমান বাহিনীর ৫২তম বিমানসেনার ট্রেনিং সমাপনী অনুষ্টিত 

সর্বশেষ : ১০:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪