ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পাওয়া গেলো পরিচয় কিন্তু শেষ রক্ষা হলো না
কুঁচিমোরা ব্রীজে নিহত যুবকের বাড়ি কুলাউড়ায়, নাম জয়

সঞ্জয় মালাকার:
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ২৯ বার পঠিত

সঞ্জয় মালাকার: অবশেষে পাওয়া গেলো মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কুঁচিমোরা ব্রীজে ঘটে যাওয়া ভয়াবহ ও রহস্যময় সড়ক দুর্ঘটনায় আক্রান্ত সেই অজ্ঞাত যুবকের পরিচয়। কিন্তু নির্মম সত্য হলো, পরিচয় মেলার আগেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিরতরে বিদায় নিয়েছেন তিনি।
নিহত যুবকের নাম এনামূল হক জয়। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিজয়া বাজার এলাকার ছরকুম মিয়ার ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর পরিচয় নিশ্চিত হওয়ায় পুরো পরিবার ও এলাকায় এখন শোকের মাতম চলছে।পরিচয় নিশ্চিত করে মুটোফোনে আমাদের বিষয়টি জানান একই এলাকার আবুল কালাম নামের এক ব্যক্তি।
মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুলাউড়ার জয়
আজ সকাল ঠিক ৭টার দিকে রাজনগরের কুঁচিমোরা ব্রীজের নিচে একটি মোটরসাইকেলসহ গুরুতর রক্তাক্ত ও ক্ষতবিস্থত অবস্থায় এই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় ইউপি সদস্য মাসুম আহমেদ। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং রাজনগর থানার এস আই আলমগীর সঙ্গীয় ফোর্সসহ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
নিহত জয়ের হাত ও পায়ের বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জ্ঞান হারিয়ে ফেলা জয়ের সাথে কথা বলার একাধিক চেষ্টা করা হলেও মৃত্যুর আগে তিনি কোনো কথা বলতে পারেননি। অবশেষে দুপুরের দিকে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
সঞ্জয় মালাকার





















