ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
এই লজ্জা আজ কার

মোঃ জাবেদুল ইসলাম -------
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

মোঃ জাবেদুল ইসলাম ——-
এই লজ্জা আজ কার,?
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা
দেশ করে দিল স্বাধীন,।
তার হাতে কড়া কেন
তবে কি তিনি পরাধীন?
খালি গায়ে ছেঁড়া লুঙ্গি,
মাথায় গামছা বেঁধে।
রাইফেল হাতে যুদ্ধ করে
কখনো গেরিলা সেজে।
ঝর ঝঞ্জা তুফান আসে,
সবাই ফিরে ঘরে।
মাটি ফাটা রোদ উপেক্ষা,
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে।
লাল সবুজের পতাকা হাতে,
আনলো দেশের সম্মান।
তাঁদের হাতে আজ হাত করা
করে দিল সব ম্লান।
মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া আজ,
দেশবিরোধীরা সংসদে।
এই লজ্জা আজ কার?
প্রতিবাদ নাই আজ দশের।
বুকের তাজা রক্ত ঢেলে দিল
একটা মানচিত্র,। স্বাধীন দেশ।
তাদের সম্মান নাই তো আজ,
হয়ে গেল আজ সব শেষ।
অপরাধীরা পার পেয়ে যায়,
মুক্তিযোদ্ধা থাকে জেলে।
হায় হায় বিবেক কোথায়
দেখছে মানুষ হেসে খেলে।
জাতির বিবেক আজ কোথায়,
লুকানো? কোন সাগর জলে।
মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া,
কেউ কোনো কথা না বলে।
আরও পড়ুন:
মোঃ জাবেদুল ইসলাম





















