ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৫ মে ২০২৬

বিলের ধারে যায় খোকা

মোঃ জাবেদুল ইসলাম ,লালমনিরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৬৬ বার পঠিত
মোঃ জাবেদুল ইসলাম ,লালমনিরহাট
বিলের ধারে যায় খোকা,
ধরবে কত মাছ।
ছিপ বর্শি সুতা খোকা,
করছে  গোছ গাছ।
খোকার মনে খুশির ঝর্ণা,
বইছে যেন আজ।
বিলে মাছ ধরবে তাই,
সাড়ছে যত কাজ।
ময়দা জুস মেখে খোকা,
বর্শির কলে ঝুড়ে।
লম্বা সুতা টেনে খোকা,
বিলে দিলো ছুঁড়ে।
টেঙরা পুটি মেনর সুখে,
খাচ্ছে লুটেপুটে।
অবশেষ বর্শির কল,
গলায় গিয়ে ফুটে।
রুই কাতলা মাগুর শৈল,
ধরলো কতো মাছ।
চোখে মুখে খুশি জোয়ার,
ফিরলো বাড়ি সাঁজ।
বিলের ধারে যায় খোকা,
মাছ ধরতে রোজ।
মা জননী মিছামিছি তবে,
করে খোকার খোঁজ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিলের ধারে যায় খোকা

সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
মোঃ জাবেদুল ইসলাম ,লালমনিরহাট
বিলের ধারে যায় খোকা,
ধরবে কত মাছ।
ছিপ বর্শি সুতা খোকা,
করছে  গোছ গাছ।
খোকার মনে খুশির ঝর্ণা,
বইছে যেন আজ।
বিলে মাছ ধরবে তাই,
সাড়ছে যত কাজ।
ময়দা জুস মেখে খোকা,
বর্শির কলে ঝুড়ে।
লম্বা সুতা টেনে খোকা,
বিলে দিলো ছুঁড়ে।
টেঙরা পুটি মেনর সুখে,
খাচ্ছে লুটেপুটে।
অবশেষ বর্শির কল,
গলায় গিয়ে ফুটে।
রুই কাতলা মাগুর শৈল,
ধরলো কতো মাছ।
চোখে মুখে খুশি জোয়ার,
ফিরলো বাড়ি সাঁজ।
বিলের ধারে যায় খোকা,
মাছ ধরতে রোজ।
মা জননী মিছামিছি তবে,
করে খোকার খোঁজ।