ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৫ মে ২০২৬
তাজা খবর
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ
রাজস্ব আদায় বাড়াতে সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশনা
সক্রিয় দালালচক্র ॥ চিকিৎসা বঞ্চিত রোগীর সাথে স্বজনদের ভোগান্তি চরমে
অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা
দীর্ঘ ৬ মাস পর চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮ বার পঠিত

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: নাব্য সংকটের কারণে দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) রৌমারী থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরিটিও ট্রাফিকে যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। তবে চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে একাধিকবার ফেরি চলাচল বন্ধ করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
চিলমারী নৌবন্দর এলাকার বাসিন্দা খলিল মিয়া বলেন, “কয়েক মাস পর ফেরি আবার চালু হচ্ছে, এটা অবশ্যই খুশির খবর। আমরা চাই সারা বছর ফেরি চলাচল অব্যাহত থাকুক। এতে মানুষের ভোগান্তি কমবে।”
কুড়িগ্রাম শহরের ট্রাকচালক আব্দুল বারী সরকার বলেন, “চিলমারী নৌবন্দর থেকে ঢাকা যেতে সময় ও তেল দুটোই কম লাগতো। ফেরি বন্ধ থাকায় এখন অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। এতে খরচ বেড়ে গেছে। নাব্যতার অজুহাতে যেন বারবার ফেরি বন্ধ না হয়, সে বিষয়টি কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।”
এ বিষয়ে বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ জানান, চিলমারী নৌবন্দর ও রৌমারী ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে নিয়মিত ফেরি চলাচল শুরু হবে। এছাড়া ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে এবার প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি


















