, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

হাদী হত্যার দ্রুত বিচার ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আজ সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শহীদ ওসমান বিন হাদী হত্যা মামলার দ্রুত বিচার, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ ওসমান বিন হাদীর ছোট বোন মাসুমা বিনতে হাদী। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী শহীদ ওসমান বিন হাদী হত্যা প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তার বক্তব্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে যে ইঙ্গিত পাওয়া যায়, তা কূটনৈতিক ও রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে স্পষ্ট করা সরকারের দায়িত্ব।
মাসুমা বিনতে হাদী বলেন, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রকৃত তাৎপর্য উদঘাটনের উদ্যোগ নেওয়া উচিত। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও বিষয়টির সত্যতা যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি দাবি করেন, বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই; বরং বক্তব্যের সূত্র ধরে প্রকৃত অপরাধীদের শনাক্তে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ ওসমান বিন হাদী হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক মানদণ্ডে, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং প্রত্যক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত চার্জশিট প্রদান ও বিচার নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, মামলার চার্জশিট বারবার পিছিয়ে যাওয়ায় নিহতের পরিবার ও বিচারপ্রত্যাশী মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও তদন্ত কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভারতে আটক সুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ ও বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মামলার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে জনগণকে অবহিত করার দাবি জানানো হয়।
মাসুমা বিনতে হাদী বলেন, পরিবার দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। তবে বিচার প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত না করে দ্রুত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, পরিবারের একমাত্র দাবি শহীদ ওসমান বিন হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা। তিনি আরও বলেন, “সুটার ফয়সালসহ ওসমান বিন হাদী হত্যা মামলার সকল আসামির দ্রুত বিচার চাই।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, “বাংলাদেশপন্থী জনতার একটাই দাবি—শহীদ ওসমান বিন হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।”
এরপর তিনি আবেগঘন ভাষায় বলেন, ভাই হত্যার বিচার, বিচার এবং বিচার—এই একটাই দাবি তাদের। তিনি আরও বলেন, “যদি বিচার করতে না পারেন, তবে অক্ষমতা স্বীকার করুন। তাহলে তারা আর কোনোদিন বিচার চাইবে না, একমাত্র আল্লাহ তা’আলার বিচারের অপেক্ষায় থাকবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সমর্থক ও শুভানুধ্যায়ীরাও শহীদ ওসমান বিন হাদী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

হাদী হত্যার দ্রুত বিচার ও রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন

সর্বশেষ : ০২:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬