, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বগুড়ায় অপহরণ ও মাদক সেবনের পৃথক ঘটনায় গ্রেপ্তার-৬

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) শাখা ব্যবস্থাপককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃতকে উদ্ধারসহ ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পৃথক আরেকটি ঘটনায় মাদক সেবনের অপরাধে জনতার হাতে আটক আরও চার যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ​সোমবার (৮ জুন) দিনগত রাত ও সকালে উপজেলার পৃথক দুটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় অবস্থিত “দুঃস্থ মহিলা সংস্থা” (ডিএমএস) নামক এনজিও কার্যালয়ে ঢুকে শাখা ব্যবস্থাপক নান্নু মিয়াকে মারধর করে একদল দুর্বৃত্ত। পরে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। ​অপহরণকারীরা ভুক্তভোগীকে গাবতলী এলাকায় আটকে রেখে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং শারীরিক নির্যাতন চালায়। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে সাহায্য চায়। ​তথ্য পেয়ে শাজাহানপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামেন। অভিযানের মাত্র দুই ঘণ্টার মাথায় গাবতলী থানা এলাকা থেকে অপহৃত নান্নু মিয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ​গ্রেপ্তারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন ও সৌমিক সরকার। ​অভিযানের সময় ঘটনায় জড়িত অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেছে। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগী নান্নু মিয়া বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।
‎এদিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় চার যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ​গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন, উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল (১৯), আব্দুল হাকীমের ছেলে রিয়াদ (২১), সাইফুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২২), আব্দুর রউফের ছেলে রাজু (৩২)। ​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য হাতেম আলীর খুঁটি কারখানার পেছনে একদল যুবক মাদক সেবন করছিল। বিষয়টি টের পেয়ে সাধারণ জনতা চারপাশ থেকে ঘিরে তাদের হাতেনাতে ধরে ফেলে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়। ​পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, ​”অপহরণের শিকার এনজিও কর্মকর্তাকে দ্রুততম সময়ে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসহ জনতার হাতে আটক চারজনকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।”
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

বগুড়ায় অপহরণ ও মাদক সেবনের পৃথক ঘটনায় গ্রেপ্তার-৬

সর্বশেষ : ১১:৪৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬