
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি হোমনা শাখার উদ্যোগে একটি ইলেকক্ট্রনিক্স ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) হোমনা পৌরসভার আদর্শ স্কুল রোডে অবস্থিত নতুন বুথ প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা সভা হয়।
পূবালী ব্যাংক পিএলসির হোমনা শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তারের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক রেহানা আক্তার এবং সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম. সাফিউল আলম।
জানা গেছে, গ্রাহকরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড গ্রহণ, পূবালী ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবার আবেদনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

আইয়ুব আলী, হোমনা 



















