, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

oppo_2

হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া):    প্রধানমন্ত্রীর ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) বিকেলে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বিশুরপাড়া ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক, সোনাতলা পৌরসভা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ হুমায়ূন কবির, প্রকৌশলী, সোনাতলা পৌরসভা; মোঃ রুহুল আমিন, প্রধান সহকারী, সোনাতলা পৌরসভা; শাহনেওয়াজ সবুজ, সোনাতলা পৌরসভা; মোঃ ইউনুস আলী প্রধান; মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক, সোনাতলা পৌর শ্রমিকদল; মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক, বিশুরপাড়া ঈদগাহ মাঠ ও সহ-সভাপতি, পৌর কৃষকদল; মোঃ রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ, বিশুরপাড়া ঈদগাহ মাঠ এবং লিমন ইসলাম, সভাপতি, বালুয়াহাট ডিগ্রি কলেজ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচি শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

সোনাতলা পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সর্বশেষ : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬