
মোস্তাফিজুর রহমান রতন,নাটোর: নাটোর লালপুরে ইটভাটা রক্ষা সাইন্সেস প্রদান প্রক্রিয়া সহজকরণ এবং কর্মসংস্থান সংরক্ষণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করছেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে লালপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এসময় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি লিখিত বক্তব্যে বলেন,অর্থনীতি অবোকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থানে ইটভাটা গুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এই ভাটা গুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরেক্ষভাবে লালপুর উপজেলার প্রায় লক্ষাধিক বিভিন্ন শ্রেণীপেশার মানুষ,শ্রমিক,কর্মচারী,পরিবহন শ্রমিক ও কাঁচামাল সরবরাহকারী, ক্ষুন্দ্র ব্যবসায়ী এবং তাদের পরিবার বিভিন্ন ভাবে ইটভাটাগুলো থেকে জীবিকা নির্বহ করে। কোন কারণে ইটভাটা গুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই অঞ্চলের মানুষ চরম ভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হবে।
তিনি আরো বলেন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির প্রক্রিয়া সহজ ,স্বচ্ছ ও সময়োপযোগী করা। আইন প্রয়োগের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা। ইটভাটা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা।
এই শিল্পকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত ও শিল্পবা›দ্ধব নীতিমালা গ্রহণ করা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধীত অনুযায়ী পরিচালিত ভাটাগুলোর কাযক্রম অব্যাহত রাখার জন্য যথাযথ প্রক্রিয়া সমাধানের পথ উন্মুক্ত করতে হবে। কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতি›দ্ধকতা দুর করতে হবে বলে এই ৬ দফা দাবি তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ ইটভাটার মালিকরা। সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। ইটভাটা মালিকদের লাইসেন্স প্রাপ্তি,নবায়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে নাটোরের জেলা প্রশাসক নিকট এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান রতন,নাটোর 



















