, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার গৌরীপুরে খাদ্য গুদাম নির্মাণ কাজে চরম স্থবিরতা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
সংসদে রেহানা আক্তার

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

নাগরিকভাবনা ডেস্ক:  জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

রেহানা আক্তার রানু বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

বাজেট আলোচনায় বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং তাকে সহযোগিতা করুন। কারণ, কারো কারো কর্মকাণ্ডের কারণে যদি আবারো ‘দানব হাসিনা’ ফিরে আসে—আল্লাহ না করুক—তবে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা তিনি কালো করে ছাড়বেন।

বাজেট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা আর কমাতে চান না, তাই বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। এছাড়া ব্যাংক থেকে যারা টাকা লুটপাট করেছেন এবং গ্রাহকের আমানত বিদেশে পাচার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাচারকারীদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি জানান তিনি।

সবশেষে তিনি জুলাইয়ের আন্দোলনে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এর দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ গ্যাস সংযোগ প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য।

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংসদে রেহানা আক্তার

‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

সর্বশেষ : ০৩:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬