, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার ৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

রাসেল রানা, রংপুর:   রংপুর মহানগরীতে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ রংপুর মহানগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজশাত জাহান (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় নিহতের পিতা, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. নজরুল ইসলাম কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহম্মেদ সাকিনের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। তদন্তে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও কথোপকথনের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৩ জুন ২০২৬ মহানগরীর জে.এল. রায় রোড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি শাহরিয়ার আহম্মেদ সাকিন (২৫)কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পেনাল কোড, ১৮৬০-এর ৩০৬/১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয়

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

সর্বশেষ : ১২:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬