, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালীগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা – ২০২৬ কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ: ড. অমর্ত্য সেন  রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল অসুস্থ হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলাকে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং রেললাইন স্থাপনের দাবির বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন । এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য রেললাইন স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পথসভা শেষে নেতাকর্মীরা পিরোজপুরের উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আরও খবর :
জনপ্রিয়

কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

সর্বশেষ : ০৮:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬