, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া, বগুড়া:
বগুড়া, আদমদীঘিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ এর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর একটি ব্যানার উদ্ধার করে  পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) পুলিশ সুপার, বগুড়ার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালশন গ্রামের কালিবাড়ি মোড় এলাকায় একটি চায়ের দোকানের পেছনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছে। আগামী ২৩ জুন মঙ্গলবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা মূলক কর্মকাণ্ড, মহাসড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনার ক্ষতিসাধন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় তারা সেখানে একত্রিত হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাকিব হোসেন (২৯) কে গ্রেফতার করে। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামের মোঃ ওসমানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়।এ ঘটনায় আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার 

সর্বশেষ : ০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬