, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর পৌরশহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় কুড়িগ্রাম টু চিলমারী রোডের মধ্যবর্তী স্থান বড় মসজিদ মোড় ও মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণে জনতার ঢল নামে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, উলিপুর বর্তমানে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন, তিস্তা সেতু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুকে কেন্দ্র করে প্রতিদিন বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করছে। ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উলিপুর উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান লিটন। এতে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক পৌর মেয়র তারিক আবু আলা চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা ওবায়দুর রহমান বুলবুল , গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হোসেন ও আবুল কালাম আজাদ খোকা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পৌর শহরের সড়কগুলো তুলনামূলক সরু ও অপরিকল্পিত হওয়ায় বর্তমান যানচাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।

তারা আরও বলেন, হেলিপ্যাড এলাকা থেকে জয়গাঁহাট-চিলমারী সড়ক হয়ে আমিনমোড় (বজরা রোড মোড়) পর্যন্ত প্রস্তাবিত প্রায় ৩ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে যানজট ও দুর্ঘটনা কমবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৩ সালে প্রায় ৬৮ কোটি ২৫ লাখ টাকার ব্যয়ে ‘চিলমারী সংযোগ সড়ক’ প্রকল্পের আওতায় এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও জমি অধিগ্রহণ জটিলতা, স্থানীয় আপত্তি ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এমনকি বরাদ্দকৃত প্রায় ১০ কোটি টাকা ফেরত চলে যাওয়ার ঘটনাকে তারা জেলার উন্নয়নের জন্য অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেন।

জানা গেছে, প্রকল্পটির কাজ গত বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বক্তারা বলেন, উন্নয়নের দিক থেকে কুড়িগ্রাম জেলা এখনও অনেক পিছিয়ে। তাই উলিপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি দ্রুত ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করে নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা বলেন, “সর্বস্তরের জনগণের স্বার্থের চেয়ে বড় কোনো স্বার্থ হতে পারে না।” জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়িত হলে উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সর্বশেষ : ০৩:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬