
মো:আবুল কালাম,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে (২৩জুন মঙ্গলবার সকাল ১১টায়) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কতৃক আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মো:সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজোওয়ানা নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো:মুজিদ মাস্টার সহ স্হানীয় মুক্তিযোদ্ধা সদস্য ও অসংখ্য মুক্তিযোদ্ধা সন্তানেরা।
প্রধান অতিথি বলেছেন আমরা উপজেলা প্রশাসন নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভরশীল হলে চলবে না আপনাদেরকে ও এবিষয়ে স্বজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে মাদক নির্মুল করা সম্ভব হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মী বৃন্দ।

ডেস্ক রিপোর্ট 

























