, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

অপু দাস, রাজশাহী:   দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা, মিথ্যা তথ্য প্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিহত করতে হবে। তারা দাবি করেন, একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুজব, মিথ্যাচার এবং উসকানিমূলক প্রচারণা থেকে দূরে থেকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। তারা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন এবং আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাসুদুল হক মৃধা মোমিন, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন, হাফিজ বাবুসহ আরও অনেকে।
কর্মসূচিতে মহানগর যুবদলের অধীন আটটি থানার নেতৃবৃন্দ এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশস্থলে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ড ও অপপ্রচারের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক ঘুরে নির্ধারিত স্থানে এসে কর্মসূচি শেষ করেন।
আয়োজকদের মতে, দেশের স্বার্থ, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার প্রশ্নে তারা ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন এবং যেকোনো ধরনের অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

সর্বশেষ : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬