, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ কাউখালী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন লামায় ২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মাদক ব্যবসায় জড়ানোর দাবি অস্বীকার ও হয়রানির অভিযোগ নাশকতা পরিকল্পনার অভিযোগে আদমদীঘিতে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার  লালপুরে নিরাপদ খাদ্য চাই নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ আ’লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মজনু মিয়া, গাইবান্ধা:   গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 71 TV-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পলাশবাড়ী উপজেলা টাউন হল মিলনায়তনে ১৪ বছর পেরিয়ে ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, পৌর জামায়াত নেতা তাজুল ইসলাম মিলন, মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সিনিয়র সাংবাদিক ফেরদৌস মিয়া, ওমর ফারুক, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, সরকার লুৎফর রহমানসহ ছাত্র স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
এছাড়াও ছাত্রদল নেতা রবিউল ইসলাম, লিয়াকত, নিক্সন, রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১ টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও গণমানুষের কথা তুলে ধরে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়

৩০-আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর পরিবারকে সহায়তা

বর্ণাঢ্য আয়োজন ৭১ টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ : ১০:২২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬