
শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট): শরণখোলায় আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় শরণখোলা উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহিম মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শহীদুল ইসলাম সোহাগ ও যুবদল নেতা, আবু জাফর,এম মাসুদ হোসাইন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন, যুবদল নেতা আবুল বাশার পলাশ, এনামুল হক, বাপ্পি খান,রুবেল তালুকদার, ওবায়দুল হক,শিমুল খাঁন,গোলাম রাব্বি,মিরাজ,সুজন, আলাউদ্দিন, মামুন হাওলাদার, মাসুম বিল্লাহ, প্রিন্স, জুয়েল,কবির জেম্মাদার, মুন্না শিকদার,হালিম খাঁন,আলামিন মুন্সি,মোঃআকরাম,ছগির,কামাল,না ঈম,আসাদুল,শামীম মৃধা, প্রমুখ সহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) 



















