, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘দানব হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’ জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ৬-দফা দাবিতে লালপুরে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া):   ‎বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম তৈরির অপরাধে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটি থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২৪ জুন দুপুরে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিএসটিআই সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার মাঝিড়া বাইপাস এলাকার ‘বেবী আইসক্রিম ফ্যাক্টরী’তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, সঠিক কাঁচামাল ব্যবহার না করে এবং ভিন্ন ব্র্যান্ডের মোড়ক বা প্যাকেট ব্যবহার করে আইসক্রিম তৈরির হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান এবং সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।
​বিএসটিআই বগুড়া কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা

সর্বশেষ : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬