, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187
ভাঙচুর স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা

শরিফ মিয়া, রূপগঞ্জ:    নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা,ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।বুধবার  (২৪ জুন) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় মূল হামলাকারী, কাজী তানভীরসহ পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ  দায়ের করেছেন ভুক্তভোগীর মেয়ে কাজী তানজিলা।
লিখিত অভিযোগের সূত্রে জানা যায়,জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কাজী তানভীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বুধবার  বিকেলে  ব্যবসায়ী কাজী আব্দুল কালামের  বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কাজী আব্দুল কালাম (৪৬) ও তার স্ত্রী  পারুল আক্তার  (৪০) কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যান কাজী তানভীর ও তাঁর লোকজন।
পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কাজী আব্দুল কালাম ও তাঁর স্ত্রী পারুল আক্তার কে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
হামলার শিকার কাজী আব্দুল কালামের মেয়ে কাজী তানজিলা বলেন,আমার বাবা,মাকে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়।হামলাকারীরা ধারালো অস্ত্রে দিয়ে তাঁর মা বাবাকে কুপিয়ে জখম করে এবং বসত বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় কাজী তানভীর(২৫), কাজী তাহের (৬০) মুক্তি আক্তার (৪৫),কাজী সবুজ, কাজী সায়েম (৪০),কে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ  দায়ের করেছেন কাজী আব্দুল কালামের মেয়ে কাজী তানজিলা।
লিখিত অভিযোগ পাওয়ার  বিষয়টি স্বীকার করে রূপগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ, এইচ,এম সালাউদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

ভাঙচুর স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা

সর্বশেষ : ১০:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬