, শনিবার, ২৭ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

পলাশে মাইক্রোবাস চালকের মরদেহ তিনদিন পর উদ্ধার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:   নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালক ইব্রাহিম খান (২৭)  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার
 (২৫ জুন) দুপুরে পাঁচদোনা –ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। বৃহস্পতিবার  দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্দ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি করে।
পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দ্যোশে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
নিহত স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারন উদঘাটনের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়

ডিবির অভিযানে ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য আটক

পলাশে মাইক্রোবাস চালকের মরদেহ তিনদিন পর উদ্ধার

সর্বশেষ : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬