, শনিবার, ২৭ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

ডিবির অভিযানে ভিসা প্রতারক চক্রের ৩ সদস্য আটক

রাসেল রানা, বিশেষ প্রতিনিধি:   রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভিসা জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরীর তাজহাট থানার কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। অভিযানে তাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, ২টি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ভুয়া আইডি কার্ড, ব্যানার, নেমপ্লেট এবং বিপুল পরিমাণ জাল ভিসা ও চাকরির কাগজপত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Costa Group Australia’-এর নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ান ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করত। তারা আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ বিদেশে চাকরি ও ভিসা সংক্রান্ত বিষয়ে জনগণকে সতর্ক থাকার এবং অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
জনপ্রিয়

সর্বশেষ : ১০:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬