, শুক্রবার, ২৬ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা থানা-পুলিশে অভিযোগ করেও লাভ হচ্ছে না, দাবি স্থানীয়দের লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩-বগি উদ্ধার, চলছে রেললাইন মেরামত কাউন্সিলর অফিসে হয়রানি বন্ধ করার নির্দেশ দিলেন নগরভবন প্রশাসক লালপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ জমজমাট বৃহত্তম আমবাজার ‘সাপাহার’, প্রতিদিন কোটি টাকার লেনদেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠিত খুলনায়

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার পঠিত

নাজমুল হাসান সবুজ

আজ (শুক্রবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির চেক বিতরণ এবং ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষার প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময়সভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জাতির বিবেক ও দিকনিদের্শক। ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের সহায়তা প্রকৃত প্রাপ্যরাই পাবেন।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও বিএফইউজের সাবেক সহসভাপতি মোঃ রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সানি, দৈনিক অনির্বানের সম্পাদক মাহবুবা পারভীন, দৈনিক জনবার্তার সম্পাদক আব্দুল খালেক আজীজী, দৈনিক আমার একুশের সম্পাদক আতিয়ার পারভেজ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, মোঃ সোহরাব হোসেনসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৩জন গণমাধ্যমকর্মীর মাঝে আট লাখ টাকার চেক বিতরণ করেন।

আরও খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠিত খুলনায়

সর্বশেষ : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪