ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দিনাজপুরের চিরিবন্দরে পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিবন্দরে পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগে ‎ভাতিজাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

‎নিহত ব্যক্তির নাম রধোসা দাস (৪২)। তার বাড়ি উপজেলার সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের দাসপাড়ায়। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

‎আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুদি দোকান থেকে বাড়ি ফিরেন রধোসা। এ সময় তিনি জানতে পারেন, পুকুরের একটি মৃত মাছ কুড়ানোকে কেন্দ্র করে তার ভাতিজা অনিমেষ দাস (২২) তার স্ত্রীকে মারধর করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তার সঙ্গে অনিমেষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অনিমেষ, তার বাবা ভূষেন চন্দ্র (৫০) ও মা সাবিত্রী (৪০) গাছের ডাল দিয়ে রধোসাকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। এতে তিনি আহত হন। অনিমেষ ও তার বাবা মোটরসাইকেলে করে প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎অভিযোগ রয়েছে, চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর অভিযুক্ত বাবা-ছেলে হাসপাতালেই মরদেহ রেখে পালিয়ে যান।

‎চিরিরবন্দর থানার ওসির ভাষ্য, অভিযুক্ত সাবিত্রীকে আটক করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-২

06 August 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

দিনাজপুরের চিরিবন্দরে পারিবারিক বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০৮:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬