ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আভা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ

মোঃ মোস্তাফিজুর রহমান রতন, নাটোর
নাটোরের লালপুরে আভা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সাদ আহমাদ শিবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্রেডিট কো-অর্ডিনেটর মো. আব্দুর রউফ, অডিট ও মনিটরিং চিফ খন্দকার মো. হাফিজুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আভা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আভা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬