ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর

মোঃ মামুদ রেজা,সিরচজগঞ্জ:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক পদে মোঃ মজনু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মতিউর রহমান মজনু নির্বাচিত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের অন্যতম সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক।

প্রধান বক্তার বক্তব্যে এনামুল হক বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার যে প্রচেষ্টা চালানো হয়েছে, আজকের সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি তারই প্রতিফলন।

তিনি আরও বলেন, দুঃসময়ে জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতসহ দলের বিভিন্ন কর্মসূচিতে ওলামা দলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ আব্দুস সালাম। আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ নূরনবী হোসাইনীসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম বলেন, কাজিপুরে ওলামা দলের নেতাকর্মীদের এমন সুশৃঙ্খল ও বৃহৎ সমাবেশ অত্যন্ত প্রশংসনীয়। দলের নেতাকর্মীরা যেভাবে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তা সংগঠনের সাংগঠনিক সক্ষমতার পরিচয় বহন করে।

তিনি বলেন, “আপনারা আজ যেভাবে সুশৃঙ্খলভাবে বসে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্য শুনছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের যুবদল, ছাত্রদল কিংবা মূল দলের অনেক কর্মসূচিতেও সবসময় এভাবে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় না। কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের বক্তব্য শুনছেন। এজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

এমপি সেলিম তার বক্তব্যে অতীতের নির্বাচন প্রসঙ্গও তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে কাজীপুরে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সীমিত ছিল। বিভিন্ন কেন্দ্রে ভোটের হিসাব নিয়ে অনিয়মের অভিযোগও ছিল বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “জনগণ যদি অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেত এবং কাজীপুরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত, তাহলে অনেক আগেই কাজীপুরের জনপ্রতিনিধিত্বে পরিবর্তন আসত।”

এ সময় তিনি তাকে এমপি নির্বাচিত করায় কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে মানুষের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ, কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কাজিপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মজনু মিয়া।

সম্মেলনের শেষ পর্যায়ে কাউন্সিলরদের সম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মজনু মিয়া ও মোঃ মতিউর রহমান মজনুর নাম ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬