ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন : ১০:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:     দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। আর পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা ও অকটেনের দাম ১৬৫ টাকা।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে। নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।

জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে ১১৫ টাকা নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিগত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি।

কেরোসিনের দাম লিটারে ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা আর অকটেনের দাম ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

20 September 2026

শান্তি-সমৃদ্ধি প্রার্থনায় সারাদেশে রাধাষ্টমী উদযাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬