ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আদমদীঘি- দুপচাঁচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন,উন্ননের রুপকার এমপি মহিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ

আদমদীঘি – দুপচাঁচিয়া উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে ৪ তলা, ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে ৬ তলা, কুসুম্বী নিম্ন মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে ৪ তলা, উথরাইল উচ্চবিদ্যালয়ে ৪ তলা, কুন্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে ৪ তলা এবং কড়ই মো. কাবেল উচ্চবিদ্যালয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হবে। অন্যদিকে, দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর উচ্চবিদ্যালয়ে ৪ তলা, দুপচাঁচিয়া সদর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ তলা, চামরুল আজিম উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ৪ তলা এবং গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট ভবন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নতুন ভবন অবকাঠামোর যুক্ত হওয়া স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
এ বিষয়ে বগুড়া-৩ আদমদীঘি – দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি বলেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য একটি সুস্থ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনসাধারণের এই চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় শিক্ষা অবকাঠামো সংস্কার, মেরামত ও বহুতল ভবন নির্মাণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও আশ্বাস দেন, বগুড়া-৩ আসনের অন্যান্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

30 July 2026

শাজাহানপুরে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

আদমদীঘি- দুপচাঁচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন,উন্ননের রুপকার এমপি মহিত

সর্বশেষ পরিমার্জন : ১২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬