, বুধবার, ২৪ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন শিশুর শ্লীলতাহানির অভিযোগ, রেস্টুরেন্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা আমে ভালো দাম পেয়ে সন্তুষ্ট চাষি-ব্যবসায়ীরা ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা জোরালো ছাত্র-জনতা হত্যা মামলার কোন আসামির তথ্য পেলেই গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, অভিযানে জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মিরা। সংবাদ সম্মেলনে নতুন কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগের ঘোষনা দিয়েছেন।
গত রবিবার বিক্ষোভ মিছিল শেষে রাত দশটায় দলীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ১০ মার্চ মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সাবেক ফ্যাসিস্ট সরকারের দালালদের অন্তর্ভূক্ত করে যে কমিটি ঘোষিত হয়েছে তা বিএনপির সকল স্তরের নেতা-কর্মিরা প্রত্যাখ্যান করেছে। বিগত ১৫ বছর ধরে জেলা, জুলুম, নির্যাতন ভোগ করা বিএনপির প্রকৃত কর্মিদের মূল্যায়ন না করে দেয়া এই কমিটিকে অবৈধ ঘোষনা করে গত ১০ তারিখ থেকে মিছিল-মিটিং করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন তারা। ফ্যাসিস্টদের দালাল হিসেবে চিহ্নিত বর্তমান অবৈধ এই কমিটির কোন নেতা এখন পর্যন্ত দলীয় কার্যালয় দূরে থাক, মহিমাগঞ্জে প্রকাশ্যে বের হতে পারেনি। তিনি দাবি করেন, অবিলম্বে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে নবঘোষিত এই আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনা করা হোক। সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়ে বলা হয়, তা না হলে এ কারণে উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত ঘটনার দায় উপজেলা বিএনপিকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে নবঘোষিত এই আহবায়ক কমিটির অধিকাংশ নেতা পদত্যাগের ঘোষনা দেন।
এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, গোলাম রহমান, হেলাল উদ্দিন, ফরিদুল ইসলাম, আল মামুন মো: মাহবুবুর রশীদ রবি, আব্দুস সোবহান, মনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আরিফ হোসেন ইদুল প্রমূখ

আরও খবর :
জনপ্রিয়

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৬ জনের ১ বছর করে  কারাদণ্ড

গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

সর্বশেষ : ০৭:২৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫