, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
নাগরিক শিরোনাম :
বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ঢাকাস্থ অফিসে কম্পিউটার অপারেটর ও পিওন আবশ্যক। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন : 09649-230220 ও মুঠোফোন : 01915-708187

চাটখিলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ : ০২:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী):

চাটখিল (১৪ই ডিসেম্বর) শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাটখিল উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের পরিচালনায় সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের চাটখিল পৌরসভা সভাপতি সার্জেন্ট দীন মোহাম্মদ, জামায়াত নেতা মো: ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে (১৪ই ডিসেম্বর) ১৯৭১ সালে জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর, রাজাকার আলবদর আল শামস্ বাহিনীর সহযোগিতায় হত্যা করে। বক্তারা আরো বলেন আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন কোন ভাবেই বিফল হতে দেওয়া যাবে না।

আরও খবর :
জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতা, কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা

চাটখিলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সর্বশেষ : ০২:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪